মৌলভীবাজারে অসধ আচরণের অভিযোগে নার্স সকোজ

February 10, 2017,

হোসাইন আহমদ॥ মৌলভীবাজার ২৫০ শয্যা সরকারি হাসপাতলের নার্স কল্পনার বিরুদ্ধে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করে রোগীর মৃত্যুর অভিযোগের প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ ৫ ফেব্রƒয়ারি রবিবার তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে এবং ৩ দিনের মধ্যে জবাব দেয়ার সময় বেধে দিয়েছে।
চিকিৎসা নিতে আসা সদর উপজেলার নরিয়া গ্রামের মৃত মাসুক মিয়া’র (৬৫) নাতি শেখ মুহিত শনিবার হাসপাতাল তত্ত্বাবধাক বরাবর ওই অভিযোগ দায়ের করেন।
অভিযোগে থেকে জানা যায়, মৃত মাসুক মিয়াকে ২৩ জানুয়ারী হাসপাতালের নতুন বিল্ডিংয়ের চতুর্থ তলার ২৬ নাম্বার সিটে ভর্তি করা হয়। পরবর্তীতে গত ৪ ফেব্রুয়ারী তার শারীরিক অবস্থার অবনতি হলে রোগীর স্বজনরা ডাক্তারের পরামর্শে কর্তব্যরত নার্স কল্পনাকে অক্সিজেন দিতে বলেন। এ সময় তিনি অক্সিজেন না দিয়ে উত্তেজিত হয়ে উঠেন এবং খারাপ ভাষায় কথা বার্তা বলেন। শেষ পর্যন্ত ৩০ মিনিটের মাথায় ওই দিন দুপুর ১২টায় রোগির মৃত্যু হয়। অভিযোগে মাসুক মিয়ার মৃত্যুর জন্য নার্স কল্পনাকে দায়ি করা হয়েছে।
এ বিষয়ে মৌলভীবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক পলাশ রায় অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, গত রবিবার কল্পনাকে সকোজ করা হয়েছে এবং ৩ দিনের মধ্যে কারণ দর্শানোর সময় দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com