মৌলভীবাজারে ভিত্তিপ্রস্তর স্থাপন ও শীত বস্ত্র বিতরন

ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজারের বেকামুড়া হযরত সৈয়দ শাহদর (রহ:) হাফিজিয়া মাদ্রসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, কাজির বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বেঞ্জ প্রদান ও এবং হতদরিদ্রদের মধ্যে শীতস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার ১০ ফেব্রুয়ারী বিকেলে কাজির বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রবাসী সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে¡ প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসীন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ডেভোলপম্যান্ট ব্যাংক সোসাইটির ডাইরেক্টর সৈয়দ এপতার হোসেন পিয়ার, বিশিষ্ট শিক্ষানুরাগী প্রবাসী সৈয়দ আকতার হোসেন (বাবু), জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুহিবুর রহমান তরফদার, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ নওসের আলী খোকন।
এছাড়া উপস্থিত ছিলেন মশাহিদ আলম, নুরুল হক, মসলেহ উদ্দিন চৌধুরী, এবায়দুল হক দুলু, নুরুল আলম, এছাব আলী প্রমুখ। অনুষ্টানে কাজির বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৩৬ জোড়া বেঞ্জ প্রদান করা হয়।



মন্তব্য করুন