মৌলভীবাজারে পুলিশ ম্যাজিস্ট্রেট কনফারেন্স

February 11, 2017,

ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজারে মামলার তদন্তকার্য ও পরোয়ানা তামিলে আরো বেগবান হতে এবং এর প্রতিবন্ধকতা দূর করার লক্ষ্যে পুলিশ ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।শনিবার ১১ ফেব্রুয়ারী সকালে মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এ কনফারেন্সের উদ্বোধন করেন মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ কিউ এম নাছির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, মৌলভীবাজার সিভিল সার্জন ডা. সত্যকাম চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হকসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, আইনজীবি ও বন বিভাগের প্রতিনিধিবৃন্দ।

কনফারেন্সে পরোয়ানা জারির ক্ষেত্রে আরো তৎপর হওয়া ও দ্রুত তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল এবং সাক্ষি হাজিরের ক্ষেত্রে আরো যতœবান হওয়ার আহ্বায়ন জানানো হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com