মৌলভীবাজার পৌরসভার মহা পরিকল্পনা প্রণয়ণে গ্রুপ ডিসকাশন

ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজার পৌরসভার মহা পরিকল্পনা প্রণয়ণের উপর সাংবাদিকদের সাথে ফোকাস গ্রুপ ডিসকাশন (এফজিডি) করেছে মৌলভীবাজার পৌরসভা ও শেলটেক কনস্যালটেনশন প্রা: লিমিটেডের একটি টিম।
১২ ফেব্রুয়ারী রবিবার সন্ধায় মৌলভীবাজার প্রেসক্লাবে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) এর অধিনে তৃতিয় নগর পরিচালন ও অককাঠামোগত উন্নতিকরন প্রকল্পের বাস্তবায়নে সাংবাদিকগণ তাদের মতামত উপস্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্পের টিম লিডার ড. আক্তার হোসাইন চৌধূরী, নগর পরিকল্পনাবিদ আব্দুল্লাহ আল মাসুদ, নগর পরিকল্পনাবিদ শেখ তাহসিন হোসাইন, নগর পরিকল্পনাবিদ তৌহিদুল ইসলাম।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুল হামিদ মাহবুব, সাধারন সম্পাদক এস এম উমেদ আলী, যুগ্ম সম্পাদক সালেহ এলাহি কুটি, দৈনিক বাংলার দিন সম্পাদক বকসি ইকবাল আহমদ, সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশ’র ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ হুমায়েদ আলী শাহীন, ডিবিসি নিউজ প্রতিনিধি পান্না দত্ত, বিটিবি প্রতিনিধি হাসনাত কামাল এবং সাংবাদিকরবৃন্দ উপস্থিত ছিলেন । প্রকল্পের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে শেলটেক কনসালটেনশন প্রাইভেট লিমিটিড।



মন্তব্য করুন