মৌলভীবাজারে গ্রেটার সিলেট ডেভলাপমেন্টে’র মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার॥ গ্রেটার সিলেট ডেভলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি রাতে শহরের একটি অভিজাত রেষ্টুরেন্টে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি ডাঃ ছাদিক আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ হুমায়েদ আলী শাহিন এর পরিচালনায় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের এমপি সৈয়দা সায়রা মহসিন, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান ও কেন্দ্রীয় কমিটির চেয়ারপার্সন নুরুল ইসলাম মাহবুব।

এসময় বক্তব্য রাখেন, এডভোকেট মুজিবুর রহমান মুজিব, বকশি ইকবাল আহমদ, এডভোকেট সৈয়দ জয়নাল আবেদীন ও কলামিষ্ট মোঃ আবু তাহের প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা ব্রিটিশ হাই কমিশনের ভিসা সেন্টার বাংলাদেশে পূর্ণ স্থাপন করার জন্য সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিনের মাধ্যমে সরকারের সার্বিক সহযোগীতা কামনা করেন। কেন্দ্রী সভাপতি প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে সরকারের প্রদত্ত সুযোগ সুবিধা প্রদানের আহ্বান করেন।



মন্তব্য করুন