মৌলভীবাজারের ভোরের কাগজ পত্রিকার রজতজয়ন্তী উৎসব পালিত হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি॥ আনন্দঘন উৎসব মুখর পরিবেশে ‘মুক্তপ্রাণের প্রতিধ্বনি দৈনিক ভোরের কাগজ পত্রিকার রজতজয়ন্তী উৎসব পালিত হয়েছে। ‘মুক্তিযুদ্ধের চেতনায় তারুণ্যের জয়গান।
এই শ্লোগানকে ধারণ করে ভোরের কাগজ মৌলভীবাজার জেলা প্রতিনিধি কর্তৃক আয়োজিত রজতজয়ন্তী উৎসবে রাজনৈতিক প্রশাসনিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি মৌলভীবাজারের বিভিন্ন গন মাধ্যমের ব্যক্তিবর্গ শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে প্রধান অতিথি হিসেবে পুলিশ সুপার মো. শাহজালাল কেক কেটে অনুষ্ঠানের শুভ সুচনা করেন।
বুধবার ১৫ ফেরুয়ারি সকাল ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাব অডিটোরিয়ামে ভোরের কাগজ মৌলভীবাজার প্রতিনিধি ও প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক সালেহ এলাহী কুটির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. শাহজালাল,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, প্রেসক্লাব সভাপতি এম এ সালাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান, মৌলভীবাজার টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট রাধাপদ দেব সজল।
এ সময় বক্তারা,ভোরের কাগজের আগামীর পথচলার মঙ্গল কামনা করে বলেন, ভোরের কাগজ ১৯৯২ সাল থেকে নানা চরাই উৎড়াই এর মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক চর্চা লালনের কাজটি করে যাচ্ছে। ২৫ বছরের কাল যাত্রায় নিজস্ব স্বকীয়তায় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেই সত্য ঘটনাকে ফুটিয়ে তুলতে ধরছে। সংবাদপত্রে
নিরপেক্ষতার বলতে কিছু নেই উল্লেখ করে রক্তারা আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক মনোভাব, দেশ প্রেমের প্রতি পক্ষপাতিত্বই ভোরের কাগজ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। এছাড়া ভোরের কাগজের শুভ কামনা করে আরো বক্তব্য রাখেন, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মো. আখতারুজ্জামান, প্রথম আলোর জেলা প্রতিনিধি আকমল হোসেন নিপু , ডিবিসি টিভির জেলা প্রতিনিধি পান্না দত্ত, সমকাল জেলা প্রতিনিধি নুরুল ইসলাম ,ইনডিপেন্ডেন জেলা টিভির আব্দুর রব, যমুনা টিভির জেলা প্রতিনিধি আফরোজ আহমেদ,ভোরের পাতার জেলা প্রতিনিধি এ এস কাকন প্রমুখ। আলোচনা শেষে একটি আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।অনুষ্ঠানে মৌলভীবাজারে কর্মরত সাংবাদিক,জনপ্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন