মৌলভীবাজারে জাতীয় বীর আরেফ আহমেদ স্মরণে সভা
February 18, 2017,

হোসাইন আহমদ॥ স্বাধীন বাংলা নিউক্লিয়াসের অন্যতম সদস্য, মুজিব বাহিনীর গোয়েন্দা প্রধান ও জাসদের প্রতিষ্ঠাতা সদস্য জাতীয় বীর কাজী আরেফ আহমেদ স্মরণে সভা ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল ৪টায় মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে আরেফ পরিষদের উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
জেলা সভাপতি গিয়াস উদ্দিন আহমদের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ নুরুল আম্বিয়া। বিশেষ অতিথি ছিলেন জাসদের সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান, এডভোকেট জাকির আহমদ ও মোতাহের হোসেন প্রমুখ।



মন্তব্য করুন