মৌলভীবাজারে অগ্রনী ব্যাংক এর নিজস্ব কার্যালয় ও ট্রেনিং ইন্সটিটিউট উদ্বোধন

February 18, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে অগ্রনী ব্যাংক লিঃ এর নিজস্ব আঞ্চলিক কার্যালয় ও আঞ্চলিক ট্রেনিং ইন্সটিটিউট ভবন এর উদ্ভোধনী অনুষ্ঠান শনিবার ১৮ ফেব্রুয়ারি সকালে অগ্রনী ব্যাংক লিঃ মৌলভীবাজার অঞ্চল কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। অগ্রনী ব্যাংক লিঃ সিলেট সার্কেল এর মহা-ব্যবস্থাপক মোঃ গোলাম কবির এর সভাপতিত্বে এবং অগ্রণী ব্যাংক কর্মকর্তা সুকেশ চৌধুরীর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অগ্রনী ব্যাংক লিঃ ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ শামস-উল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন, পৌর কাউন্সিলয় জালাল আহমদ, অগ্রনী ব্যাংক লিঃ সিলেট পশ্চিম অঞ্চল প্রধান উপ-মহা ব্যাবস্থাপক মোঃ আজিজুল হক। উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য রাখেন অগ্রনী ব্যাংক লিঃ মৌলভীবাজার অঞ্চল প্রধান সহকারী মহা-ব্যবস্থাপক আশিক এলাহী। বক্তব্য রাখেন অগ্রনী ব্যাংক লিঃ মোস্তফাপুর শাখা ব্যবস্থাপক মোঃ মর্তুজ আলী, অগ্রনী ব্যাংক লিঃ মৌলভীবাজার অঞ্চলের সিবিএ নেতা সুজিত চন্দ্র দে, অগ্রনী ব্যাংক লিঃ তেজগাও অঞ্চলের সহকারী মহা ব্যবস্থাপক মোঃ আবুশ বাশার প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com