মৌলভীবাজার জেলা বারের নির্বাচনে সিনিয়র আইনজীবিকে ভোটার না করার অভিযোগ

February 18, 2017,

আবদুর রব॥ মৌলভীবাজারের সিনিয়র আইনজীবি ইফতিয়ার উদ্দিন আহমদ দীর্ঘ ২৭ বছর ধরে আইন পেশায় নিয়োজিত থাকলেও সমিতির আসন্ন নির্বাচনে ভোটার না করায় তাকে অর্ন্তভুক্ত করতে তিনি নির্বাচন কমিশনার বরাবরে আবদেন করেছেন। আবেদনে এছাড়াও তিনি ত্রুটিপুর্ন ভোটার তালিকা সংশোধনের দাবী করেন।
অভিযোগকারী সিনিয়র আইনজীবি সুত্রে জানা গেছে, মৌলভীবাজার জেলা আইনজীবি সমিতি দ্বৈত পেশায় (সরকারী/বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরীরত) নিয়োজিত শতাধিক ব্যক্তিকে ভোটার তালিকায় অর্ন্তভুক্ত করে নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়। তফশিল অনুযায়ী আগামী ২৭ ফেব্রুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জেলা বারের ওকালত নামায় ৮২ নম্বর সদস্য ইফতিয়ার উদ্দিন আহমদকে ভোটার না করায় তাকে অর্ন্তভুক্ত করতে তিনি নির্বাচন কমিশনারসহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেন।
এ ব্যাপারে মৌলভীবাজার জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরেল আহমদ চৌধুরী জানান, সমিতির সবধরনের বেনিফিট গ্রহণ করে তিনি সদস্য পদ প্রত্যাহার করেছেন। নির্বাচন কমিশনার বিধি অনুযায়ী তাকে ভোটার তালিকায় অর্ন্তভুক্ত করেননি।
নির্ভরযোগ্য একটি সুত্র জানায়, সরকারী, বে-সরকারী ও শায়ত্ব শাষিত বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী করে বিধি বর্হিভূতভাবে শতাধিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী বাস্তব পেশা গোপন রেখে মৌলভীবাজার জেলা বারের সদস্য হয়েছেন। ওকালত নামায় নাম থাকলেও আদালত পাড়ায় এদের কষ্মিনকালেও দেখা যায় না। সারা বছর দিব্যি সরকারী/বে-সরকারী চাকুরী করে সমিতির নির্বাচন এলেই ফ্যাক্টর হয়ে দাঁড়ান। আর কতিপয় আইনজীবি নেতা এসব অপেশাদার নন-প্রেক্টিশনার আইনজীবির (?) উপর ভরসা করেই নির্বাচনী বৈতরণী পার হন।
অভিযোগকারী সিনিয়র আইনজীবি ইফতিয়ার উদ্দিন আহমদ জানান, তাকে ভোটার তালিকায় অর্ন্তভূক্ত করতে এবং ত্রুটিপুর্ণ ভোটার তালিকা সংশোধনের জন্য তিনি নির্বাচন কমিশনার বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন। এব্যাপারে তিনি হাইকোর্টে একটি রিট পিটিশনও (২০০৯/১৭) করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com