মৌলভীবাজারে দরজা ভেঙ্গে ডাকাতি, গ্রেফতার-১

February 20, 2017,

ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজার পৌর শহরের সৈয়ারপুর এলাকায় ১৯ ফেব্রুয়ারী রবিবার গভীর রাতে স্কুল সড়ক সংলগ্ন লন্ডন প্রবাসী মনির মিয়ার বাসায় এক দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাতরা গভীর রাতে বাসার পিছনের একটি দরজার তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে পরিবারের সবাইকে অস্ত্রের মূখে জিম্মি করে নগদ ২ লক্ষ টাকা ও ১৫ ভরি স্বর্ণা লংকার একটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অকিল উদ্দিন আহম্মেদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শ করেছি এবং শহরে অভিযান চালিয়ে একজন ডাকাতকে আটক করতে সক্ষম হয়েছি। বাকীদেরকে গ্রেফতার করার জন্য আমাদের অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com