সদর উপজেলার কাগাবলা ইউনিয়নের আথানগিরি গ্রামে পল্লী বিদ্যুৎ বিদ্যুৎ শুভ উদ্ধোধন

February 21, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার কাগাবলা ইউনিয়নের আথানগিরি গ্রামে পল্লী বিদ্যুৎ সমিতির নির্মিত ৩.৬১১ কিঃমিঃ বিদ্যুৎলাইন বিদ্যুতায়নের মাধ্যমে ১৭৮ জন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়।
২০ ফেব্রুয়ারি সোমবার এ উপলক্ষে আথানগিরি গ্রামের স্কুল প্রাঙ্গনে মুক্তিযোদ্ধা দেওয়ান আব্দুল ওহাব চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার -৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন এমপি।


বিশেষ অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মুহিবুর রহমান তরফদার, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি ডাঃ ছাদিক আহমদ,মৌলভীবাজার উপজেলা আওয়ামীলীগ সভাপতি মসুদ আহমদ, সাধারণ সম্পাদক আনকার মিয়া, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, শিক্ষনুরাগী সৈয়দ মোস্তাক আহমদ ও সমিতির জোনাল অফিসের ডিজিএম মোঃ জাকির হোসেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com