হামদর্দের ফ্রি চিকিৎসাসেবা ও ঔষধ বিতরন

February 21, 2017,

স্টাফ রিপোর্টার॥ মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশ এর উদ্যোগে মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি দুপুরে মৌলভীবাজারের পশ্চিম বাজার ও চৌমুহনা শাখায় গরীব অসহায় এবং রোগীদের মাঝে বিনামুল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরন করা হয়। হামদর্দ ল্যাবরেটরীজ এর জোনাল ম্যানেজার হাসান ইমাম মোল্লা শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন,মেডিকেল অফিসার ডাঃ অলিউর রহমান,সহকারী মেডিকেল অফিসার ডাঃ মোঃ জাকির হোসাইন,বিক্রয় প্রতিনিধি মোঃ ওমর ফারুক, শাহাদৎ হোসেন, সুয়েব আহমদ, মোঃ শামছুদ্দিন, কামাল আহমদ উপস্থিত ছিলেন। জেলার শতাধিক রোগীকে বিনামুল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com