এডুকেয়ার ইন্টারন্যাশনাল স্কুলে মাতৃভাষা দিবস পালিত

স্টাফ রিপোর্টার॥ বিভিন্ন অনুষ্ঠান মালার মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় ২১ ফেব্রুয়ারী মৌলভীবাজারে এডুকেয়ার ইন্টারন্যাশনাল স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে।
ওই দিন সকালে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্কুল প্রাঙ্গনে শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় চিত্রাংকন প্রতিযোগীতা। এর আগে ১৮, ১৯ ও ২০ ফেব্রুয়ারী প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগীতার পুরুস্কার বিতরণী ও মহান মাতৃভাষা দিবস পালন উপলক্ষে ২১ ফেব্রুয়ারী সকাল ১১টায় স্কুল প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং স্কুলের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক শিক্ষক শাহীন ইকবাল এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রিন্সিপাল ইঞ্জিঃ জহিরুল ইসলাম জাকির।
এছাড়াও বক্তব্য রাখেন, ভাইস-প্রিন্সিপাল শাহাব উদ্দিন, হিরাজ আলী শাহ ও কয়েছ চৌধুরী প্রমুখ। আলোচনা সভায় স্কুলের শিক্ষার্থী, অভিবাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন