অনলাইন প্রেসক্লাব এর কমিটি গঠন; বাংলা ট্রিবিউন মৌলভীবাজার প্রতিনিধির নিন্দা

February 25, 2017,

স্টাফ রিপোর্টার॥ সম্প্রতি মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর মনগড়া পকেট কমিটির প্রতি ঘৃণাভরে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন এর মৌলভীবাজার প্রতিনধি।
যা নিম্নে হুবহু তুলে ধরা হল:
আমি সাইফুল ইসলাম। বাংলা ট্রিবিউনের মৌলভীবাজার প্রতিনধি।
২১ ফেব্রুয়ারী ২০১৭ তারিখে ‘মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব’ নামক একটি সংগঠনে আমাকে ‘তথ্য ও প্রযুক্তি সম্পাদক’ করা হয়েছে, যা সম্পূর্ণ আমার অজান্তে করা হয়েছে। কমিটি চুড়ান্ত করে বিভিন্ন মেইলে তা পাঠানো হয়েছে, পরে কিছু অনলাইন মিডিয়া ও সোস্যাল মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদ দেখার পর আমি জানতে পারি যে, আমাকে নাকি ঐ সংগঠনে সদস্য ‘ করা হয়েছে, যা সম্পূর্ণ আমার অজান্তে করা হয়েছে। আমার অজান্তে যারা ঐ মনগড়া সিদ্ধান্তের ভিত্তিতে আমাকে সদস্য ‘ করেছে তাদের প্রতি আমি ঘৃণাভরে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com