মৌলভীবাজারে প্রাচীন শিশু কিশোর সংগঠন উত্তরন খেলাঘর আসরের সম্মেলন

স্টাফ রিপোর্টার॥ নির্যাতন নিপীড়ন করবো শেষ শিশুর হাসিতে ভরবো দেশ এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারের শিশু কিশোর সংগঠন উত্তরন খেলাঘর আসরের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে কয়েকশত শিশু কিশোর, অভিভাবক ও সংগঠকরা অংশ গ্রহন করেন।
শুক্রবার ২৪ ফেব্রয়ারি বিকেলে বিকেলে শহরের পৌর মিলনায়তন প্রাঙ্গনে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উত্তরন খেলাঘর আসরের সম্মেলনের উদ্বোধন করা হয়। উদ্বোধন ঘোষনা করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য মাহবুবুর রহমান শিপন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তোফায়েল ইসলাম ও বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ফজলুর রহমান। উদ্বোধন ঘোষনার পর একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবার পৌর মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে সংগঠনের আহবায়ক কাওসার পারভিন ডলির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অভিবাবক,সংগঠক ও অতিথিবৃন্দ। এ সময় বক্তারা বলেন শিশুদের পুঁথিগত বিদ্যার পাশাপাশি মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে খেলাঘরের মত শিশু কিশোর সংগঠনের বিকল্প নেই। দীর্ঘ দিন উত্তরন খেলাঘর আসরের কার্যক্রম স্থবির থাকার পর এই সম্মেলনের মধ্য দিয়ে আবার শিশু-কিশোরদের মধ্যে জাগরন সৃষ্ঠি হবে। শিশুদের প্রতিভা বিকাশ এবং মানবিক মানুষ হিসেবে গড়ে উঠার সুযোগ তৈরীর ক্ষেত্র হিসেবে কাজ করবে উত্তরন খেলাঘর আসর এই প্রত্যাশা করেন বক্তারা।



মন্তব্য করুন