মৌলভীবাজারে আমার চোখে একুশ
February 26, 2017,

হোসাইন আহমদ॥ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভলান্টিয়ার ফর বাংলাদেশ মৌলভীবাজার জেলার উদ্যোগে ২৫ ফেব্রুয়ারি শনিবার উপজেলার আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ে “আমার চোখে একুশ” নামক ব্যতিক্রম ধর্মীয় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনব্যাপি অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা রচনা ও কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন এবং বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রতিভা রানী চক্রবর্তী ও সহকারী শিক্ষক বৃন্দ এবং ভলান্টিয়ার ফর বাংলাদেশ মৌলভীবাজার জেলার সকল সদস্য।



মন্তব্য করুন