মৌলভীবাজারে মৃদু ভূমিকম্প অনূভূত
February 26, 2017,

ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজারে মৃদু ভূমিকম্পন অনুভূত হয়েছে।
২৫ ফেব্রুয়ারী শনিবার দুপুর ১টা ২ মিনিটে ভূমিকম্পনের মাত্রা ছিল ৪.৮। ভূমিকম্পনের উৎপত্তি স্থল ভারতের ত্রিপুরা রাজ্যর কমলপুর এলাকায়। এ পর্যন্ত ভূমিকম্পনে কোন ক্ষয় ক্ষতির খবর পাওয়া জায়নি। মৌলভীবাজার আবহাওয়া অফিস বিষয়টি নিশ্চিত করেছে।
কমলগঞ্জে মৃদু ভূকম্পন অনুভুত
কমলগঞ্জে মৃদু ভূ-কম্পন অনুভুত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি শনিবার দুপুর ১টা ২ মিনিটের সময় মুদূ ভূ-কম্পন অনুভুত হয়। শ্রীমঙ্গরস্থ আবহাওয়া অফিস সুত্রে জানা যায়, ঢাকা থেকে ২০২ কিলোমিটার দুর ভারতের ত্রিপুরায় উৎপত্তি হওয়া ভুমিকম্পের রিক্টার স্কেলের মাত্রা ছিল ৪.৮ ও স্থায়িত্ব ছিল ২-৩ সেকেন্ড। এই সংবাদ লেখা পর্যন্ত ভূমিকম্পের কারনে কমলগঞ্জ উপজেলার কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।



মন্তব্য করুন