মৌলভীবাজারে লার্নিং এন্ড আর্নিং মেলার উদ্বোধন

February 26, 2017,

স্টাফ রিপোর্টার॥ ‘শেখ হাসিনার নেতৃত্বে আমরা হবো জয়ী, আমরা দুর্বার, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আইসিটি হবে হাতিয়ার’ এই স্লোগানে মৌলভীবাজারে লার্নিং এন্ড আর্নিং মেলার উদ্বোধন হয়েছে।
রবিবার ২৬ ফেব্রুয়ারী সকাল ১০টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আজম খান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা পুলিশ সুপার মো. শাহ জালাল, মৌলভীবাজার পৌর মেয়র মো. ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ ও মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি মো. কামাল হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com