পাসপোর্ট সেবা সপ্তাহের শুভ উদ্বোধন
February 26, 2017,

ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে শুরু হয়েছে পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৭।
রবিবার ২৬ ফেব্রুয়ারী সকালে মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৭ শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন আঞ্চলিক পাসপোর্ট অফিস এর সহকারী পরিচালক মোঃ আফজাল হোসেন, রেডিও পল্লিকন্ঠ স্টেশন ম্যানেজার মোঃ মেহেদী হাসান, আঞ্চলিক পাসপোর্ট অফিসের উচ্চমান সহকারী ইলা রাণী সরকার, এসিস্ট্যান্ট একাউন্ট মোঃ তরিকুল ইসলাম, অফিস সহকারী নুর আলম সিদ্দিক, মোঃ মমিন, রেকর্ড কিপার হোমাউন কবির প্রমুখ।



মন্তব্য করুন