অবসর প্রাপ্ত সশস্ত্র বাহিনী কর্মকর্তা ও কর্মচারীর উদ্যেগে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি॥ অবসর প্রাপ্ত সশস্ত্র বাহিনী কর্মকর্তা, কর্মচারী কল্যাণ সংস্থা আয়োজিত বার্ষিক বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা কাউনিয়া শহীদ আঃ রব সেরনিয়াবাত কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
২৪ ফেব্রুয়ারী শুত্রুবার বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা বিশিষ্ট লেখক, কলামিষ্ট ও সামরিক বিশ্লেষক সাদেক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি, সুন্দরবন নেভিগেশনের স্বত্ত্বারিকারী এবং সদর উপজেলার চেয়ারম্যান, বরিশাল ক্লাবের পরিচালক সাইদুর রহমান রিন্টু। আরো উপস্থিত ছিলেন-বরিশাল সশস্ত্র বাহিনী বোর্ডের সচিব কর্ণেল নজরুল ইসলাম, আব্দুর রব সেরনিয়াবাত কলেজের অধ্যক্ষ মনসুর আলী হাওলাদার।
শান্তির পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। সম্মানিত অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিল সৈয়দ সাইদুর রহমান মামুন, মোঃ মজিবুর রহমান মৃধা, সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ ৩নং ওয়ার্ড, সহিদুল ইসলাম (ইতালী সহিদ) সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ চরবাড়িয়া ইউনিয়ন, বরিশাল। অত্র সংস্থার সভাপতি এম. এ করিম চীফ আরইও (অবঃ) এর সভাপতিত্বে আরও বক্তৃতা করেন সংস্থার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আকতার রহমান সপ্রো ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান কবির মৃধা সহ আরও অনেকে। বার্ষিক বনভোজনে ক্রীড়া প্রতিযোগিতায় অত্র সংস্থার সকল সদস্য ও পরিবারবৃন্দ ও ছেলেমেয়েদের মধ্যে ৮টি বিভাগে ১ম, ২য়, ৩য় স্থান অধিকারীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথি ও সংস্থার প্রধান উপদেষ্টা, বিশিষ্ট লেখক, কলামিষ্ট ও সামরিক বিশ্লেষক সাদেক আহমেদকে সংস্থার পক্ষে সম্মামনা ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি সুন্দরবন নেভিগেশনের স্বত্ত্বাধিকারী বরিশাল চেম্বার কমার্স এন্ড ইন্ডাস্টির সভাপতি, সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু। প্রধান অতিথি বিশেষ অতিথি সাইদুর রহমান রিন্টুকেও সংস্থার পক্ষে সম্মমনা ক্রেস্ট প্রদান করেন।



মন্তব্য করুন