মৌলভীবাজার মডেল থানায় সড়ক দূর্ঘটনা প্রতিরোধ বিষয়ক মতবিনিময়

হোসাইন আহমদ॥“একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না” এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে মৌলভীবাজার মডেল থানার উদ্যোগে ২৭ ফেব্রুয়ারি সোমবার বিকেলে সড়ক দূর্ঘটনা প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অফিসার ইনচার্জ অকিল উদ্দিন আহম্মদ এর সভাপতিত্বে ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার রওশনুজ্জামান সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমিউনিটি পরিবহণ পুলিশিং সেক্টরের সভাপতি সৈয়দ মফচ্ছিল আলী, দৈনিক মৌমাছি পত্রিকার সম্পাদক ও প্রকাশ শেখ সিরাজুল ইসলাম সিরাজ, বাবু সুঞ্জিত কুমার দেব, আজাদুর রহমান আজাদ, আজিজুল হক সেলিম, সমাজকর্মী মোঃ সাদিকুর রহমান ও সামাজিক সংগঠন ইউ ফর বাংলাদেশের কর্মীবৃন্দ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সড়ক দূর্ঘটনা রোধ করতে হলে শহরে নিরাপদ সড়ক চাই আন্দোলন বাস্তবায়ন করার জন্য সকলকে এক যোগে কাজ করতে হবে। রাস্তায় লাইসেন্স বিহীন গাড়ি চলাচল করলে ধরে প্রশাসনের কাছে দিতে হবে এবং সর্বদা ট্রাফিক নিয়ম মেনে চললে আর তাজা প্রাণ দিতে হবেনা।
মতবিনিময় সভায় অংশ গ্রহণকারী সামাজিক সংগঠনের কর্মী, পরিবহণ ও মালিক নেতৃবৃন্দ বলেন, সড়ক দূর্ঘটনা কমাতে হলে চালক ও যাত্রীদেরকে আরও সচেতন হতে হবে। রাস্তায় গাড়ি চালানোর সময় ট্রাফিক নিয়ম মেনে চলতে ড্রাইভারদের সচেতন করে তুলতে হবে। বক্তারা শহর থেকে সিএনজি, টমটম ও অটোরিক্সা বন্ধের জোর দাবি জানান।



মন্তব্য করুন