সিপিবি ও বাসদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
February 28, 2017,

ওমর ফারুক নাঈম॥ গ্যাসের মূল্যবৃদ্ধির অযৌক্তিক সিদ্ধান্ত বাতিল এবং ঢাকায় হরতালে হামলা, গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মৌলভীবাজার সিপিবি ও বাসদ।
২৮ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুর ১২ টায় শহরেরর চৌমুহনা পয়েন্টে সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী ইমরান হাবিব রুমন, কমিউনিস্ট পার্টি মৌলভীবাজার জেলা শাখার সাধারন সম্পাদক নিলিমেষ ঘোষ বলু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক অ্যাডভোকেট মঈনুর রহমান মগনু প্রমুখ।



মন্তব্য করুন