স্বপ্নের ঢেউ ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা ও মিলন মেলা

স্টাফ রিপোর্টার॥ স্বপ্নের ঢেউ ফাউন্ডেশন অব বাংলাদেশ এর বার্ষিক সাধারণ সভা ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
২৪ ফেব্রুয়ারী এম সাইফুর রহমান অডিটোরিয়ামে স্বপ্নের ঢেউ ফাউন্ডেশন অব বাংলাদেশ এর ১৬টি ইউনিট এর কার্যকরী কমিটির সদস্যবৃন্দদের নিয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সৈয়দ শাহেদ আলী’র সভাপতিত্বে ও নির্বাহী সদস্য জুবায়ের আলী আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ এর চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা, আলহাজ্ব আজিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রওশনুজ্জামান সিদ্দিকী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিট এর ভাইস চেয়ারম্যান সৈয়দ নওশের আলী খোকন, সেক্রেটারী এইচ এম সাহাব উদ্দিন আহমেদ, মানবাধিকার কমিশন মৌলভীবাজার জেলা শাখার সেক্রেটারী শাহীন আহমদ চৌধুরী, উপদেষ্টা ও প্রোগ্রাম চেয়ারম্যান সালেহ আহমদ, উপদেষ্টা আলাল খান, স্বপ্নের ঢেউ শ্রীমঙ্গল উপজেলা ইউনিট এর সভাপতি হাজী শাহ আলম, সিলেট জেলা ইউনিট এর সিনিয়র যুগ্ম আহবায়ক শামীম আহমদ,যুগ্ম আহবায়ক জাবেদ আহমদ, ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক মাহমুদ খান সুমন, সহ-সভাপতি বেলাল আহমদ চৌধুরী সহ রাজনগর, কুলাউড়া,বড়লেখা, কমলগঞ্জ, জুড়ি, সদর, শ্রীমঙ্গল, হবিগঞ্জ, বাহুবল, গোয়ালাবাজার, বিশ্বনাথ, ফেঞ্চুগঞ্জ সহ ১৬টি ইউনিট এর প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বিকাল ৩ ঘটিকায় প্রেসক্লাব সম্মুখ থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে চৌমুহনায় গিয়ে শেষ। পরে বিকাল ৪ ঘটিকায় শুরু হয় আলোচনা সভা, আলোচনা সভা’র পরপর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রধান লক্ষ্য রক্তসেবার পাশাপাশি সংগঠন দীর্ঘ ৬যাবৎ অসহায় মানুষদের কল্যানে বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে যাচ্ছে।
২০১৬ সালে সারা দেশের বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে ১৪৬৭ ব্যাগ রক্তদান করে পাশাপাশি ৩৮টি ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন, রক্তদানে উৎসাহিতকরণ অনুষ্ঠান, শিক্ষা বৃত্তি প্রধান, বৃক্ষরোপন, ইফতার মাহফিল, সদর উপজেলার মেয়র ১২ ইউপি চেয়ারম্যান ও গুনীজন সনহবর্ধনা, শীতবস্ত্র বিতরণ সহ উল্লেখযোগ্য সামাজিক কর্মকান্ড করে যাচ্ছে প্রতিটি দিন। এই বছরের মধ্যে পুরো সিলেট ও ভিশন ২০২১ সালের মধ্যে ৬৪টি জেলায় স্বপ্নের ঢেউ ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবক গঠনের প্রস্তুতি নিয়ে দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।



মন্তব্য করুন