হিফজুল কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান

March 1, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের ২৮ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় খালিসপুর দক্ষিণ ইদগাহ সংলগ্ন মাঠে হিফজুল কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান, আলোচনা সভা আয়োজন করেন প্রবাসি কল্যাণ সংস্থা খালিসপুর কর্মচিতা।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজ আলাউর রহমান টিপু।
প্রবাসি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে ও প্রভাষক মাওঃ ইসহাক আহমদ এর পরিচালনায় বক্তব্য রাখেন প্রভাষক মাও: আব্দুল আলীম, প্রভাসক মাহবুব ইজদানী ইমরান, ইডমন আহমদ, মসাইদ মিয়া, বদর মিয়া, আবু লেইছ, জমসেদ মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে সহযোগিতা করেন ইমন আহমদ, জোইর জামান মুন্না, মিনহাজুল আমীন, সাকিব আহমদ, আব্দুর কাইয়ুম, রবিন আলী, মৌলুদ হোসেন, সুমন আহমদ, অমিয় হক, শিপু আহমদ, সুহেল আহমদ। প্রধান অনুষ্ঠানের বলেন শিক্ষা ছাড়া আর কোনো পথ নেই মোবাইল ফোন বিরত থাকার জন্য অনুরোধ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com