থ্রী স্টার ক্রিকেট টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের ১ মার্চ বুধবার থ্রী স্টার ক্রিকেট টুর্ণামেন্ট ২০১৭ এর আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, মৌলভীবাজার, মোহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, মৌলভীবাজার সদর, ফয়ছল আহমদ, চেয়ারম্যান, ৩নং কামালপুর ইউনিয়ন। অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন মাহবুব ইজদানী ইমরান, সভাপতি, আম্পায়ার্স, স্কোরার্স এসোসিয়েশন, মৌলভীবাজার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রয়েল হোসেন, রফিকুল ইসলাম, মিলাদ হোসেন, মতাজিল মিয়া, লিটন স্যার, বেলাল হোসেন মেম্বার, বশর আহমদ মেম্বার, জুসেফ আলী, মামুন ইসলাম।
অনুষ্ঠান পরিচালনা করেন পারভেজ আহমদ সাহেদ, মোঃ বাবলু হোসেন, মোঃ মুরশেদ ইসলাম, মোঃ মৌলুদি হোসেন, মোঃ জিলাদ হোসেন, সাবেক ছাত্রনেতা মোঃ খালেদ মাহমুদ, মোঃ আবুল কাশেম প্রমুখ।
ফাইনাল খেলাতে দুইটি দল অংশগ্রহণ করেন ফিলিংস ক্রিকেট ক্লাব ও জেসি ওয়ারিয়ার্স ক্লাব। জয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।



মন্তব্য করুন