আঞ্চলিক এসএমই পণ্য মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং

March 1, 2017,

হোসাইন আহমদ॥ ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের পণ্য বাজারজাত করণে সহায়তা প্রদানের লক্ষ্যে মৌলভীবাজারে ৭ দিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা আগামী ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসন, বিসিক, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ও নাসিব এর সহযোগীতায় এ মেলা অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে ১ মার্চ বুধবার বেলা ১২.৩০ মিঃ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং
করে এ তথ্য জানানো হয়।
প্রেস ব্রিফিং অনুষ্ঠানে এসএমই মেলার বিভিন্ন দিক তোলে ধরেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কর্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব জাকারিয়া আহমদ, অতিরিক্ত জেলা ম্যাজেষ্ট্রেট মীর মোঃ মাহবুর রহমান, প্রেসক্লাব সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, প্রেসক্লাবের সহ সভাপতি এড. রাধাপদদেব সজল, আব্দুল হামিদ মাহবুব ও বকশি ইকবাল আহমদ প্রমুখ। প্রেস ব্রিফিং-এ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিং অনুষ্ঠানে জেলা প্রশাসক লিখিত বক্তবে জানান, মূলত এই মেলার উদ্দেশ্য হচ্ছে, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা কর্তৃক উ্যপাদিত পণ্যের প্রচার,প্রসার.বিক্রয় এবং সেতুবন্ধন তৈরীতে সহায়তা করা।
মেলায় ৫৮টি স্টল অংশ নেয়ার কথা রয়েছে। ৩ মার্চ বেলা ১১টায় এ মেলার উদ্বোধন করবেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।


আঞ্চলিক এসএমই এর আয়োজনে এবং প্রশাসন, বিসিক চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডষ্ট্রি, নাসির ও বাংলাদেশ ব্যাংক এর সার্বিক ব্যবস্থাপনায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তোদের পন্য বাজাজতকরনে সহায়তা প্রদানের লক্ষ্যে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আগামী ০৩-০৯ মার্চ ৭দিন ব্যাপী আঞ্চলিক এসএমই পন্য মেলা ২০১৭অনুষ্ঠিত হবে।
এই মেলাকে সফল কারা জন্য জেলা প্রশাসকের কার্যালয় থেকে আগামী ৩ মার্চ সকাল ১০টায় একটি বণার্ঢ্য র‌্যালীর আয়োজন করা হয়েছে এবং র‌্যালীটি মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ পর্যন্ত পৌছবে। র‌্যালী শেষে সকাল ১১ টায় মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার আনুষ্ঠানিক উদ্ধোধন করা হবে।
উল্লেখ্য যে উদ্ধোধন অনুষ্ঠানে মোঃ শাহাব উদ্দিন এমটি, হুইপ বাংলাদেশ জাতীয় সংসদ ,প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
প্রতিদিন সকাল ১০ টায় হতে রাত ৮টায় পর্যন্ত এই মেলা চলবে । এই মেলায় মোট ৫৮টি স্টল থাকবে।
ব্যাপক প্রচার প্রচারনায় অংশ হিসাবে স্থানীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন প্রচার করা হয়েছে ।
ডিজিটাল প্রচারনায় অংশ হিসাবে জেলা পোর্টাল, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রচার-প্রচারনায় চালানো হচ্ছে।
মেলা আকর্ষনীয় ও জনসম্পৃক্ত করে তোলার জন্য প্রতিদিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
উল্লেখ যে, কোন প্রকার প্রবেশ মূল্য ছাড়াই মেলার স্টল পরিদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করা যাবে।
এই মেলার সার্বিক নিরাপত্তায় CCTV স্থাপন করা হবে। এমনকি সার্বিক নিরাপত্তার কাজে পুলিশ,আনসার ,ফায়ার সার্ভিস, স্কাউটস এবং রোভারসদের অংশগ্রহন নিশ্চিত করা হয়েছে। এছাড়া ও মেলায় মিডিয়া সেন্টার ,হেল্প ডেস্ক স্থাপন এবং ব্লাড ডোনেশন ক্যাম্প থাকবে।
মেলায় অংশ হিসাবে ৮ মার্চ ২০১৭ইং তারিখে মধু চাষের সমস্যা ও সম্ভাবনার নানা দিক নিয়ে আলোচনা করা হবে।
আগামী ৯ মার্চ বিকাল ৪টায় মেলার সমাপনী অনুষ্ঠান হবে। সমাপনী অনুষ্ঠানের মেলার জুরি বোর্ড কর্তৃক মূল্যায়নের মাধ্যমে অংশগ্রহনকারী প্রতিষ্ঠানসমূহের মধ্য থেকে শ্রেষ্ঠ স্টলসমূহকে পুরস্কত করা হবে। এমনকি মেলায় অংশগ্রহনকারী সকল স্টলসমূহকে সনদপ্রদান করা হবে।
মূলত এই মেলায় উদ্দেশ্য হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা কর্তৃক উৎপাদিত পণ্যের প্রচার, বিত্রুয় এবং সেতুবন্ধন তৈরিতে সহায়তা করা। উদ্যোক্তা ও ভোক্তাদেও মাঝে পারস্পরিক সয়যোগ স্থাপন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com