ব্যাংকারদের সাথে নাটাবের মতবিনিময় সভা
March 4, 2017,

হোসাইন আহমদ॥ মৌলভীবাজারে বিভিন্ন ব্যাংকে কর্মরত ব্যাংকারদের সাথে ৪ মার্চ শনিবার সকালে শহরের ওয়েষ্টার্ণ রেষ্টুরেন্টে নাটাবের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা শাখার সভাপতি রেজা আহমদ বেনজির এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন, জেলা নাটাবের সাধারণ সম্পাদক ও কলামিষ্ট মোঃ আবু তাহের। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডা: আক্তার হোসেন, সাবেক সিভিল সার্জন ডা: শফিক উদ্দিন আহমদ, ডা: এ কে জিল্লুল হক, মোঃ সালাউদ্দিন ও এড. আব্দুল মতিন চৌধুরী প্রমুখ।
মতবিনিময় সভায় এ সময় বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপকবৃন্দ এবং উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন