মৌলভীবাজার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত
March 5, 2017,

স্টাফ রিপোর্টার॥ ‘নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজরের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে মানববন্ধন পালন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসারের কার্যালয়ের আয়োজনে ৫ মার্চ রবিবার সকাল ১১ টায় স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম । বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমান,পুলিশ সুপার মো. শাহজালাল প্রমুখ। শিক্ষক-শিক্ষিকা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবি সংগঠন এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।



মন্তব্য করুন