মৌলভীবাজারে জনকল্যাণমূলক মৎস্য চাষাবাদের উদ্বোধন

হোসাইন আহমদ॥ মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবলা ইউনিয়নের আগিউন গ্রামে গত শুক্রবার ২টায় জনকল্যাণমূলক মৎস্য চাষাবাদ প্রকল্পের উদ্বোধন করা হয়।
এলাকার বিশিষ্ট মুরব্বি আব্দুল বাছেত এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুপার ষ্টার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মোঃ ইব্রাহিম আহমদ, আব্দুল মুতাহিম চৌধুরী সুবিন, ব্যাংক অফিসার এসোসিয়েশনের সভাপতি ও কলামিষ্ট মোঃ আবু তাহের, হোয়াইট পার্ল কলেজের অধ্যক্ষ মোঃ শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান আব্দুল ওয়াহাব চৌধুরী, আব্দুল মুকিত চৌধুরী ও ইউপি সদস্য আক্তার হোসেন দলা।
এছাড়াও উপস্থিত ছিলেন, দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, এডঃ সৈয়দ সিরাজুল ইসলাম সিরাজী, সৈয়দ তোফাজ্জল হোসেন ও চেম্বারের ডিরেক্টের মোঃ সোহাগ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, এ প্রকল্প এলাকাবাসীর কর্মসংস্থানের পাশাপাশি বৃহত্তর সিলেট অঞ্চলের মাছের চাহিদা মিটাতে সক্ষম হবে।



মন্তব্য করুন