২৫ মার্চ ইসলাম মিশনের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির
March 13, 2017,

স্টাফ রিপোর্টার॥ মরহুম হযরত নিজাম উদ্দিন চৌধুরী বিশকুটি পীর সাহেব (রঃ) প্রতিষ্ঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী মানব কল্যাণকামী প্রতিষ্ঠান ইসলাম মিশন, মৌলভীবাজার এর উদ্যোগে ২৫ মার্চ শনিবার সকাল সাড়ে ৮ ঘটিকা হতে গরীব ও অসহায় রোগীদের জন্য ফ্রি চক্ষু শিবির এর আয়োজন করা হয়েছে। মৌলভীবাজার (বিএএসবি) এর সহায়তায় আয়োজিত এই চক্ষু শিবিরে বিনামূল্যে সেবা নিতে সকল গরীব ও অসহায় রোগীদের মৌলভীবাজারস্থ ইসলাম মিশন কার্যালয়, শাহ্ মোস্তফা সড়ক, (আবহাওয়া টাওয়ারের পূর্বপাশে) উপস্থিত থাকতে আহ্বান করেছেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যাপক (অব:) আব্দুর রকিব। মোবাইলঃ ০১৭১১০৪২২৩৫।



মন্তব্য করুন