অতিরিক্ত পুলিশ সুপার এর সাথে শিশু সংগঠন এনসিটিএফ মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার॥ ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স (এনসিটিএফ) জেলা কমিটির উদ্যোগে ১৪ মার্চ মঙ্গলবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (এসবি) মোঃ রওশনুজ্জামান সিদ্দিকীর সাথে মতবিনিময় সভা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় এনসিটিএফ, জেলা কমিটির সভাপতি তারেক আজিজ, এডিটরিয়াল বোর্ড মেম্বার মাহফুজুর মাহদী,জেলা ভলান্টিয়ার কামরুল ইসলাম, দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুল কমিটি থেকে সমরিতা পাল ঐশি, চাইল্ড পার্লামেন্ট সদস্য দীপ্র ধর, সহ-সভাপতি সুমা আক্তার, শিশু সাংবাদিক ডলি আক্তার এবং অভিভাবক ফোরামের সদস্য দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব,হাফিজা খাতুন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিক মাধুরী মজুমদার উপস্থিত ছিলেন। সভায় জেলার মাদক পরিস্থিতি,শিশু পার্ক, ইভটিজিং, বাল্যবিবাহ, শিশু নির্যাতন, ইত্যাদি বিষয় নিয়ে শিশু প্রতিনিধিদের সাথে আলোচনা হয়। আলোচনার প্রেক্ষিতে অতিরিক্ত পুলিশ সুপার শিশু সুরক্ষায় যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বাস প্রদান করেন



মন্তব্য করুন