বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
March 15, 2017,

হোসাইন আহমদ॥ মৌলভীবাজারে বিশ্ব ভোক্তা দিবস উপলক্ষ্যে ১৫ মার্চ বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকরে কার্যালয় প্রাঙ্গণ থেকে এক র্যালি বাহির হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সেমিনারে মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজারের সহকারী পরিচালক মোঃ সেলিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র ফজলুর রহমান, সহকারী পুলিশ সুপার আনোয়ারুল হক ও ক্যাবের জেলা সভাপতি এডভোকেট মোহাম্মদ আবু তাহের প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন ড্রাগ মালিক সমিতির সভাপতি মছলু মিয়া, অপূর্ণ দেব, হুমায়ূন কবির, জসিম উদ্দিন ও সৈয়দ তোফাজ্জল হোসেন প্রমুখ।



মন্তব্য করুন