বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ভোরের ডাক পত্রিকার ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

March 18, 2017,

স্টাফ রির্পোটার॥ মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ভোরের ডাক পত্রিকার ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার ১৮ মার্চ দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দৈনিক ভোরের ডাক পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি শেখ সিরাজুল ইসলামে সভাপতিত্ব ও সাংবাদিক এমদাদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি এম এ সালাম, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাধাপদ দেব সজল, সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক বকশি ইকবাল আহমদ, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি তমাল ফেরদৌস দুলাল, এটিএন বাংলা জেলা প্রতিনিধি সৈয়দ মহসিন পারভেজ, দেশ টিভির জেলা প্রতিনিধি সালেহ এলাহী কুটি, দৈনিক ইত্তেফাক জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, মানব জমিন পত্রিকার মৌলভীবাজারের স্টাফ রির্পোটার ইমাদ উদ-দ্দিন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, দৈনিক ভোরের ডাকের কমলগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদিন, কুলাউড়া প্রতিনিধি নাজমুল ইসলাম, বড়লেখা প্রতিনিধি এ.জে লাভলু প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com