মৌলভীবাজারে যুবলীগের বর্ধিত সভা
March 18, 2017,

হোসাইন আহমদ॥ জেলা যুবলীগের বর্ধিত সভা ১৮ মার্চ শনিবার দুপুরে পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জেলা যুবলীগের সভাপতি মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাহিদ আহমদের পরিচালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক। বর্ধিত সভায় জেলা যুবলীগের সকল সদস্য, সকল উপজেলা ও পৌর সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
উপজেলা ও পৌর যুবলীগের সম্মেলন করার লক্ষে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।



মন্তব্য করুন