এস কিউ ওয়্যার এন্ড ক্যাবলের পরিবেশক সম্মেলন

March 19, 2017,

ইমাদ উদ দীন॥ মৌলভীবাজারে এস কিউ ওয়্যার এন্ড ক্যাবল কোম্পানী লিমিটেডের সিলেট বিভাগের পরিবেশক সম্মেলন সম্পন্ন হয়েছে।
১৭ মার্চ শুত্রুবার শহরের একটি কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। কোম্পানীর মৌলভীবাজার ব্রাঞ্চ ইনচার্জ মো:রবিউল ইসলামের সভাপতিত্বে ও এরিয়া ম্যানেজার মাহমুদুল হাসান খানের পরিচালনায় সম্মেলনের আলোচলা পর্বে প্রধান অতিথি ছিলেন এস কিউ ওয়্যার এন্ড ক্যাবল কোম্পানী লিমিটেডের জেনারেল ম্যানেজার মো:আব্দুল্লাহ আল মাসুম,বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা ইলেক্টেশিয়ান সমিতির সাধারণ সম্পাদক ও সিপিবি নেতা নিলিমেষ ঘোষ, সিলেট জেলা ইনচার্জ আরেফিন র্জোদার। সম্মেলনে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ডিজিটাল বাংলাদেশ গড়তে সরকারকে আমরা সহযোগীতা করতে চাই।এই লক্ষে আমাদের কোম্পানীর পণ্যগুলো গুণগত মান নিয়ে বাজারে এসেছে। আমাদের এই ইলেক্টনিক্র পণ্য গুলো সবার কাছে পৌঁছাতে আমরা সম্মানিত ব্যবসায়ীদের সার্বিক সহযোগীতা চাই। আমরা আপনাদের বিনিয়োগে যাতে মুনাফা হয় সে বিষয়টি আমরা অবশ্যই গুরুত্ব দিব।সম্মেলনে সিলেট বিভাগের প্রায় তিন শতাধীক (পরিবেশক) ব্যবসায়ী অংশগ্রহণ করেন।সেরা ৩জন বিক্রেতাকে কোম্পানীর পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।১ম পুরুস্কার পান মাতৃছায়া ইলেক্টনিক্র মৌলভীবাজার,২য় পুরস্কার পান কাইয়ুম ইলেকট্রনিক্র মৌলভীবাজার।৩য় পুরস্কার পান হাজী ট্রেডার্স কুলাউড়া।পুরস্কারের মধ্যে ছিল ফ্রিজ ও ৩দিনের থাইল্যান্ড ট্যুর।অংশগ্রহণ কারী সকল ব্যবসায়ীকে কোম্পানীর পক্ষ থেকে উপঢৌকন দেওয়া হয়। ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন,ভাটেরা,কুলাউড়া,দেওয়ান মিসবাউল হক, রাজনগর, আব্দুস শহীদ, সমশের নগর।অনুষ্ঠান শেষে ব্যবসায়ীদের সম্মানে ছিল মধ্যাহ্ন ভোজের আয়োজন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com