“বাজারে আগুন বিপর্যস্ত জনজীবন” বিএনপির পোষ্টার লাগানো কর্মসূচী উদ্বোধন

March 19, 2017,

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটি কর্তৃক প্রকাশিত ও প্রচারিত “বাজারে আগুন বিপর্যস্ত জনজীবন” শিরোনামের পোষ্টার বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক এমপি, বেগম খালেদা রব্বানী ১৯ মার্চ রোববার বিকেলে শহরের শাহ্্ মোস্তফা সড়কে পোষ্টার লাগিয়ে জেলায় পোষ্টার লাগানো কর্মসূচী উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মুহিতুর রহমান হেলাল, সদর উপজেলা যুবদলের আহবায়ক শেখ শামিম জাফর, জেলা ছাত্রদল নেতা সৈয়দ জুবায়ের আহমদ জুবেল, সৈয়দ নেপুর আলী, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ রিপন মিয়া, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক তানভির আহমদ প্রমুখ।-প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com