সড়ক নিরাপত্তা ও গনসচেতনা বৃদ্ধিমুলক কলেজ ছাত্রদের সভা

March 20, 2017,

স্টাফ রিপোর্টার ॥ সড়ক নিরাপত্তা ও গনসচেতনতা বৃদ্ধিমুলক  ক্যাম্পেইন অনুষ্ঠান ২০ মার্চ সোমবার মৌলভীবাজার সরকারী কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার সরকারী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড.ফজলুল আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মুহিবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, রাষ্ট্র বিজ্ঞান বিভাগীয় প্রধান প্রফেসর শাহনাজ পারভিন, গনিত বিভাগীয় প্রধান সৈয়দ মোহাম্মদ মহসীন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন যানবাহন পরিদর্শক মোঃ আব্দুল খালিক, ্ট্রাফিক ইন্সক্টের মোঃ মাহফুজ আলম,বি,আরটি,এ সহকারী পরিচালক (ইঞ্জিন) জয়নাল আবেদীন চৌধুরী,ব্র্যাক মৌলভীবাজার জেলা প্রতিনিধি মোঃ আরিফুর রহমান কলেজ ছাত্র সুমা আক্তার,রিপা বেগম,মাহদী হাসান প্রমুখ।
কলেজের ৬০০ শতাধিক ছাত্রদের  মধ্যে রাস্তা পারাপার ও চলাচলের নিয়ম কানুন স¤পর্কে মহড়া শেখানো হয়। এ ছাড়া প্রজেক্টরের মাধ্যমে নিরাপদ সড়ক বিষয়ক মিনা কার্টুন প্রদর্শন ও সচেতনামুল নাটক মনঞ্চস্থ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com