মৌলভীবাজারে বিশ্ব ডাউন সিন্ড্রোম দিবস পালিত

March 22, 2017,

ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজারে বিশ্ব ডাউন সিন্ড্রোম দিবস পালন করেছে মৌলভীবাজার মাস্তুল ফাউন্ডেশন।
মঙ্গলবার ২১ মার্চ সকাল সাড়ে ১০ টায় মৌলভীবাজার ব্লুমিং রোসেস বুদ্ধি প্রতিবন্ধী এবং অটিস্টিক স্কুলে আলোচনা সভা র‌্যালি ও লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন আমডা বাংলাদেশ এর চেয়ারম্যান এবং ডাউন
সিন্ড্রোম সোসাইটি অফ বাংলাদেশ এর কনভেইনার এস এ রাজ্জাক স্যার , সহযোদ্ধা লুনা রাজ্জাক প্রমুখ।
আয়োজনের সহযোগীতায় ছিল জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এর যোগাযোগ বৈকল্য বিভাগ। এ ছাড়া উপস্থিত ছিলেন মাস্তুল ফাউন্ডেশনের সদস্য এবং ব্লুমিং রোসেস বুদ্ধি প্রতিবন্ধী এবং অটিস্টিক স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com