মৌলভীবাজারে কর সচেতনতা মূলক প্রশিক্ষণ
March 23, 2017,

হোসাইন আহমদ॥ “ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন। আসছে দেশে নতুন আইন ভ্যাট হবে অনলাইন” এই স্লোগানকে সামনে রেখে ২০ মার্চ সোমবার দুপুরে মৌলভীবাজার সাইফুর রহমান অডিটরিয়ামে অনলাইন ভিত্তিক নতুন ভ্যাট আইন, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এবং অটোমেশন সম্পর্কে করদাতা সচেতনতা সৃজন ও দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করা হয়।
দিন ব্যাপি প্রশিক্ষণে উপস্থিত ছিলেন সিলেট কাষ্টমস ও ভ্যাট কমিশনার মো: শফিকুল ইসলাম, অতিরিক্ত ভ্যাট কমিশনার মো: রাশেদুল আলম, চেম্বার সভাপতি কামাল হোসেন সহ জেলার ব্যবসায়ী, পেশাজিবী, শিক্ষক, চাকরীজিবী, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।



মন্তব্য করুন