বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

March 23, 2017,

হোসাইন আহমদ॥ মৌলভীবাজার পৌর শহরের হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২২ মার্চ বুধবার সকালে স্কুল মাঠে অনুষ্টিত হয়।
আসিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ তোফায়েল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষিকা রাশেদা বেগম। উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান আহমদ জাবেদ, সহকারী প্রধান শিক্ষক মো: শওকত আলী, অভিভাবক সদস্য আতাউর রহমান, মাহমুদুর রহমান মাহমুদ, শফিকুল আলম খান, আনছার আলী, দেলোওয়ার হোসেন বাচ্চু ও দশম শ্রেণীর শিক্ষার্থী নিশাত তাহমিদ তানিয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com