তিনদিন ব্যাপি ফিটনেস ক্যাম্পের উদ্বোধন

হোসাইন আহমদ॥ “রোগ সারাতে নয়, রোগ প্রতিরোধ করতে চাই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শিশু স্বাস্থ্য কল্যাণ সংস্থার উদ্যোগে ২২ মার্চ বুধবার সকালে মৌলভীবাজার সরকারি মহিলা কলেজে তিনদিন ব্যাপী ফিটনেস ক্যাম্পের উদ্বোধন করা হয়।
সংস্থার সভাপতি ডা: এ কে জিল্লুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিটনেস ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, সংস্থার সাধারণ সম্পাদক ও চীফ ইন্সট্রাক্টর ফিরোজ জামান। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, কলেজ অধ্যক্ষ আজিজুর রহমান, অমূল্য কুমার ঘোষ, আব্দুল হালিম, সৈয়দ তোফাজ্জল হোসেন, হোসাইন আহমদ, কাজী সিরাজুল ইসলাম ও মান্নান আহমেদ প্রমুখ। আগামী ২৪ মার্চ পর্যন্ত কলেজে ওই ফিটনেস ক্যাম্প চলবে। এখানে শিক্ষার্থীদের বিনামূলে স্বাস্থ্য পরীক্ষাসহ স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করা হবে।



মন্তব্য করুন