আইনগত সহায়তা প্রদান কর্মসূচীর ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

March 24, 2017,

স্টাফ রিপোর্টার॥ জেলায় যে সমস্ত ঘটনা ঘটে তার শতকরা ৭৫ ভাগ স্থানীয়ভাবে মিমাংসা হয়, আর বাকি ২৫ ভাগ আদালত এর মাধ্যমে মিমাংসা করা হয়।
বুধবার ২২ মার্চ বিকেল ৫টায় জেলা জজ আদালতের হল রুমে জেলা ও মাঠ পর্যায়ে আইনগত সহায়তা প্রদান কর্মসূচীর অগ্রগতি বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মৌলভীবাজার জেলা কমিটির চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ মোঃ সফিকুল ইসলাম এ কথা বলেন বলেন।
জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির আয়োজনে সিলেট যুব একাডেমীর সহযোগিতায়, ন্যাশনাল সেন্টার ফর স্টেট কোর্টসের বাস্তবায়নে ও ইউএসএআইডি’র অর্থায়নে লিগ্যাল এইড’র ভারপ্রাপ্ত কর্মকর্তা অরুন পাল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমন্বয় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত- মৌলভীবাজারের জেলা জজ মোঃ মোতাহির আলী, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ, কিউ এম নাছির উদদীন, মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোবাশশেরুল হক, মৌলভীবাজার সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা রহমান, মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউর রহমান, কুলাউড়া উপজেলার কাদিরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. ঘাবিবুর রহমান, টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালিক, শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান চৌধুরী, ইউএসএআইডি’র জাষ্টিস ফর অল প্রোগ্রামের প্রকল্প ব্যাবস্থাপক মাহমুদুল হাসান মিশুক প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ রফিকুল ইসলাম, যুগ্ন জেলা ও দায়রা জজ মহিউদ্দিন, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বাহাউদ্দীন কাজী, জেলা তথ্য অফিসার মো. ইমরানুল হাসান, জেলা কারাগারের জেল সুপার মো. আনোয়ারুজ্জামান, সহকারী কমিশনার (ভুমি) আরিফা জহুরা, জেলার বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, গণমাধ্যমকর্মী, এনজিও কর্মীরা।
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মৌলভীবাজার জেলা কমিটির চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ মো. সফিকুল ইসলাম আরোও বলেন, যে বিষয়গুলো আপোষযোগ্য নয়, কিন্তু বিষয়টি স্থানীয়ভাবে সমাধান হয়েগেছে, সেগুলো আমাদের নজরে আনতে হবে। লকেলইভাবে বলতে হবে মামলাটি আপোষ করেছে। উভয় পক্ষের আইনজীবীগণ মিলিত হয়ে আমাদেরকে বলতে হবে। তাহলে আমার দ্রুত মামলা নিষ্পত্তি করতে পারবো। তবে স্বাক্ষীর মূখে। শতকরা ৮০ ভাগ মামলা শেষ হয় এভাবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com