স্বাধীনতা পুরস্কার পেলেন প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী

March 24, 2017,

ওমর ফারুক নাঈম॥ দেশবরেণ্য ১৫ জন বিশিষ্ট ব্যক্তি সঙ্গে স্বাধীনতা পুরস্কার পেলেন মৌলভীবাজারের কৃতি সন্তান প্রয়াত সমাজ কল্যাণ মন্ত্রী বীর মুক্তিযুদ্ধা সৈয়দ মহসীন আলী।

বৃহস্পতিবার ২৩ মার্চ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৌলভীবাজার আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসিনের হাতে ২০১৭ সালের স্বাধীনতা পুরস্কার পদক তুলে দেন।


এছাড়াও পদকপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো হলো স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে গ্রুপ ক্যাপ্টেন (অব.) শামসুল আলম বীর উত্তম, আশরাফুল আলম, শহীদ মো: নজমুল হক, শহীদ এন এম নাজমুল আহসান, শহীদ ফয়জুর রহমান আহমেদ ও বাংলাদেশ বিমানবাহিনী। চিকিৎসাবিদ্যায় অধ্যাপক এ এইচ এম তৌহিদুল আনোয়ার চৌধুরী, সাহিত্যে রাবেয়া খাতুন ও মরহুম গোলাম সামদানী কোরায়শী। সংস্কৃতিতে অধ্যাপক এনামুল হক ও ওস্তাদ বজলুর রহমান বাদল। সমাজসেবায় খলিল কাজী ওবিই, গবেষণা ও প্রশিক্ষণে শামসুজ্জামান খান ও প্রয়াত অধ্যাপক ললিত মোহন নাথ এবং জনপ্রশাসনে অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান।
স্বাধীনতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সদস্য, সচিব, কূটনীতিক, সংসদ সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com