কুলাউড়ায় মহিলাদের উন্নয়নে ১৫ লাখ টাকার ঋণ বিতরণ

March 25, 2017,

এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি. (বিআরডিবি) এর উদ্যোগে মহিলা উন্নয়ন অনুবিভাগ কর্মসুচীর অধীনে ৪টি মহিলা সমবায় সমিতির মধ্যে গাভী পালন খাতে ১৫ লাখ ৫ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়েছে। উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ফজলুল হক ফজলুর সভাপতিত্বে ও পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানারা পারভীনের পরিচালনায় বিআরডিবি’র কার্যালয়ে সোমবার ঋণ বিতরণকালে প্রধান অতিথি মৌলভীবাজার জেলা বিআরডিবি’র উপ-পরিচালক কাজী রফিকুল ইসলাম মহিলাদের ঋৃণের সঠিক ব্যবহার করে নিজেদের স্বাবলম্বী করে সরকারের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার ও পাশাপাশি অন্যান্য অসহায় গরীব মহিলাদের ঋৃণ গ্রহনের সুযোগ সৃষ্টি করে দেয়ার আহ্বান জানান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নেহার বেগম, যুক্তরাজ্য আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক কামাল হাসান, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাংবাদিক আজিজুল ইসলাম ও শরীফ আহমদ, পজিব কর্মকর্তা আফলাতুন চৌধুরী। বক্তব্য রাখেন চুনঘর কৃষক সমবায় সমিতির সভাপতি গিয়াস উদ্দিন ও কুলাউড়া গ্রাম মহিলা সমবায় সমিতির সভাপতি প্রতিমা আচার্য। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ ৪ সমিতির ৪৯ জন মহিলা সদস্যাদের মধ্যে কুলাউড়া গ্রাম মহিলা সমবায় সমিতিকে ২লাখ ৯৫হাজার টাকা, চুনঘর মহিলা সমবায় সমিতিকে ২ লাখ ২৫ হাজার টাকা,খারপাড়া মহিলা সমবায় সমিতিকে ৬ লাখ টাকা ও সিংহনাথ মহিলা সমবায় সমিতিকে ৩ লাখ ৮৫হাজার টাকার ঋণ বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com