মৌলভীবাজারে বিশ্ব যক্ষা দিবস পালিত

স্টাফ রিপোর্টার ॥ “ঔক্যবদ্ধ হলে সবে যক্ষামুক্ত দেশ হবে ”এই প্রতিবাদ্য নিয়ে মৌলভীবাজারে ২৪মার্চ শুক্রবার বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে। বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক,রাজনৈতিক এনজিও হীড বাংলাদেশসহ বিভিন্ন সংগঠন ব্যাপক কর্মসূচী গ্রহণ করে। কর্মসূচীর মধ্যে ছিল র্যালী,আলোচনা সভা ইত্যাদি। সিভিল সার্জন কার্য্যালয় থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে সকাল সাড়ে ৯টায় এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক দক্ষিণ করে। বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে জেলা ইপিআই ভবনের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাঃ সত্যকাম চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন হীড বাংলাদেশের প্রতিনিধি ডাঃ এ,কে,এম তাহিফুর রহমান, ডা. এ,কে,এম জিল্লুল হক,এডভোকেট আবু তাহের, রফি উদ্দিন, রাজেন্দ্র কৈরী প্রমূখ। বক্তারা যক্ষা নিয়ন্ত্রনে জন সচেতনার উপর গুরুত্বারোপ করেন।



মন্তব্য করুন