মৌলভীবাজার শিবিরের শিক্ষা উপকরণ বিতরণ
March 27, 2017,

মৌলভীবাজারে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গরীব-অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পথ শিশুদের মাঝে খাবার বিতরন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখা।
রোববার ২৬ মার্চ সকালে স্থানীয় কার্যালয়ে শিক্ষা উপকরণ ও খাবার বিতরন করা হয়। এ সময় মৌলভীবাজার শহর সভাপতি মুর্শেদ আহমদ চৌধুরী, মিছবাহুল হাসান, স্থানীয় জনপ্রতিনিধি দেলোয়ার হোসেন বাবুল সহ বিভিন্ন শাখার দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি॥



মন্তব্য করুন