যুদ্ধাহত মৌলভীবাজারের তিনজনের কবর সংরক্ষণের উদ্যোগ

March 28, 2017,

এমদাদুল হক ॥ মুক্তিযুদ্ধকালে পাকবাহিনীর নির্মম আঘাতে আহত হয়ে পরে নিহত হয়েছেন এমন তিনজন বীরের কবর সংরক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে মৌলভীবাজারে।
সোমবার (২৭ মার্চ) মৌলভীবাজার সদর উপজেলায় ‘মৌলভীবাজার শহর ঘেরাও এবং কার্ফু ভঙ্গ উদযাপন পরিষদ’ এই উদ্যোগ নেয়।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঐ পরিষদের সবাই উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে যুদ্ধাহত হয়ে নিহতদের কবরে পুষ্প অর্পন এবং নাম ফলক লাগিয়ে কবরগুলো সংরক্ষণের পরিকল্পনা করেন। যুদ্ধাহত হয়ে নিহত যে তিনজনের কবর সংরক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে তারা হলেন, মৌলভীবাজার সদর উপজেলার সাবিয়া গ্রামের মরহুম লুন্দুর মিয়া, বিরাইমবাদ গ্রামের মরহুম রেনু মিয়া ও উলুয়াইল গ্রামের মরহুম লেবু মিয়া।
এসময় পরিষদের সভাপতি বকশী ইকবাল আহমদের সভাপতিত্বে মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসীন উপস্থিত ছিলেন।
এছাড়াও ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. ফিরোজ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার জামাল উদ্দিন ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনকার আহমদ, পারিষদ সমন্নয়ক সারোয়ার আহমদ, মাহমুদুর রহমান ফটোনিউজবিডি ডটকমের সম্পাদক ও প্রকাশক এমদাদুল হক এবং সৈয়দ আব্দুল কালাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com