আলোকচিত্র প্রদর্শন

March 28, 2017,

স্টাফ রিপোর্টার॥ স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার সরকারি কলেজ সংসদ।
২৮ মার্চ মঙ্গলবার দুপুরে কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে গণহত্যা ও মুক্তিযুদ্ধপ্রাসঙ্গিক আলোকচিত্র দেখানো হয়েছে। প্রায় দুঘন্টাব্যাপী আলোকচিত্র প্রদর্শন চলার সময় কবিতা পাঠ করেন কবি জাহাঙ্গীর জয়েস। সংগীত পরিবেশন করেন সাংস্কৃতিক ইউনিয়নের শিল্পীরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com