মৌলভীবাজারের দুটি জঙ্গি আস্তানার একটিতে সোয়াটের অভিযান শুরু : নাম দেয়া হয়েছে অপারেশন হিট ব্যাক

March 29, 2017,

এস এম উমেদ আলী॥ মৌলভীবাজার সদর উপজেলার দুটি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান শুরু করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও সোয়াট। এ অভিযানের নাম দেয়া হয়েছে অপারেশন হিট ব্যাক। রাত সাড়ে ৮টার দিকে বাড়ির গেইটের সামনে নিয়ে রাখা হয়েছে ফায়ার সার্ভিসের একটি গাড়ী ও একটি এ্যাম্বুলেন্স।
মঙ্গলবার রাত ২ টার দিকে জঙ্গি আস্তানা পুলিশ ঘেরাও করে রাখে। ভোররাত থেকে এ অভিযান শুরু হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জঙ্গি আস্তানা সন্দেহে মৌলভীবাজার শহরের বড়হাট এলাকায় ও সদর উপজেলার ফতেপুর এলাকায় ঘেরাও করে রাখা দুটি বাড়ীর মালিক লন্ডনপ্রবাসী সাইফুর রহমান।
ফতেহপুর এলাকার জঙ্গি আস্তানার পাশে ভোর রাতে পুলিশ অবস্থান নেয়। সকাল ৭টার দিকে জেলা পুলিশ সুপারের নেতৃত্বে এক দল পুলিশ ঐ বাড়িতে ঢুকার চেষ্টা করলে পুলিশকে লক্ষ করে বোমা ছুড়ে মারা হয়। পুলিশ পিছনে এসে গুলি ছুড়ে। এর পর থেকে ভেতর থেকে কয়েক দফা গুলি ও বোমা ছোড়া হয়েছে। এ পর্যন্ত দুই দিক থেকে থেমে থেমে গুলি হচ্ছে।
এদিকে বড়হাট সন্দেহ জনক জঙ্গি আস্তনা নির্মানাধিন তিন তলা ভবন পুলিশ ঘেরাও করে রেখেছে। এই এলাকা দিয়ে কাউকে যাতায়ত করতে দেয়া হচ্ছেনা। সকাল ১০টা ১৫ মিনিটে একটি গুলির শব্দ শুনা যায়। তবে পুলিশ না জঙ্গিরা গুলি হরেছে সেটা নিশ্চিত হওয়া যায়নি। গ্যাস ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। বড়হাটের জঙ্গি আস্থানা থেকে ফতেপুরের বাড়িটি প্রায় ২০ কিলোমিটার দুরত্ব।
উপস্থিত লোকজন জানান, মৌলভীবাজার-সিলেট সড়ক থেকে বাসাটির অবস্থান দেড়শ গজ ভেতরে। সরু গলি হওয়ায় সেখানে পুলিশ, র‌্যাব ও বিশেষ বাহিনীর লোকজন ছাড়া আর কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছেনা। বাইরে থেকে মানুষ গুলির ভেতরে গুলির শব্দ শুনতে পেয়েছেন।
সারা জেলার পুলিশ ছাড়াও র‌্যাব পুলিশ, ফায়ার সার্ভিস, ডিজিএফআই পুরো এলাকা ঘিরে রেখেছে। এদিকে মৌলভীবাজার শহরের প্রতিটি প্রবেশ মুখে পুলিশের চৌকি বসানো হয়েছে। শহরে প্রবেশমূখী যানবাহনে তাল্লাশী করা হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে গণমাধ্যমে আনুষ্ঠানিক কোন বক্তব্য দেয়া হয়নি।
পুরো শহর জুড়ে শুরু হয় আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি নজরদারী। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও প্রবেশ দ্বার গুলোতে মোতায়ন করা হয় পুলিশ ও র‌্যাব। সন্দেহ হলে চালানো হচ্ছে তল্লাশি। শহরের ঢাকা সিলেট সড়কের দু’পাশের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান গুলো বন্ধ রয়েছে। মাইকে ঘোষণা হচ্ছে বাসার লোকজন যেন নিরাপদে বাসার ভিতরে অবস্থান করেন এবং বাসার ছাদে যাতে না উঠেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে পৌর এলাকার ৬নং ওয়ার্ড ও কুসুমবাগ এলাকা থেকে উপজেলা পরিষদের সম্মুখ পর্যন্ত ঢাকা-সিলেট পূরাতন মহাসড়কের উভয় পাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ ছাড়া ফতেপুরের জঙ্গি আস্থানার বাড়ির ২ কিলোমিটার জুড়েও ১৪৪ ধারা জারি করা হয়েছে।
সকাল থেকে থেমে থেমে বোমা ও গুলির শব্দ শহরের বড়হাট ও সদর উপজলার খলিলপুর ইউনিয়নের ফতেপুরে জঙ্গি আস্থানায় শুনা গেলেও দূপুর ২টার পর এধরনের শব্দ শুনা যায়নি।
এদিকে ফতেপুরের জঙ্গি আস্থানার বাড়ি ঢাকা থেকে আসা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও সোয়টের একটি টিম সন্ধ্যার পর অভিযান শুরু করে রা ৮টা পর্যন্ত চলে। পরে রাত সাড়ে ৯ ঘটিকায় ঐ বাড়িতে কয়েক রাউন্ড গুলির শব্দ শুনা যায়। বাড়ির গেইটের সামনে রাখা হয়েছে ফায়ার সার্ভিসের একটি গাড়ী ও একটি এ্যাম্বুলেন্স রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com