মৌলভীবাজারের ফতেপুরে দূর্যোগ পূর্ণ আবহাওয়ার কারনে অভিযান শুরু হয়নি : শহরের বড়হাট এলাকায় জঙ্গি আস্তানার সুয়াত অবস্থান করছে

স্টাফ রিপোর্টার॥পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সুয়াতের একটি টিম জঙ্গি আস্তানা মৌলভীবাজারের ফতেপুরে সকাল সাড়ে ৭ ঘটিকায় পৌছায়। সেখানে কিছুক্ষণ অবস্থান নেয় সুয়াত টিমের কিছু সদস্য। দূর্যোগ পূর্ণ আবহাওয়ার কারনে অভিযান শুরু করতে না পারায় তারা চলে আসে শহরের বড়হাট এলাকার অপর জঙ্গি আস্তানার বাড়ির কাছে।
পরে সকাল ৮টার দিকে ফতেপুরের জঙ্গি আস্তানার বাড়িতে পৌছায় বোম ডিসপোজাল ইউনিট। তারা বাড়ির উঠানে অবস্থান নেয়।
বুধবার সন্ধ্যায় মৌলভীবাজারের দুটি জঙ্গি আস্তানার একটি আস্তানায় অপারেশন হিট ব্যাক নামে সোয়াটের এ অভিযান শুরু হয়। রাতে অপারেশন বন্ধ করে দিয়ে বৃৃহস্পতিবার ভোর থেকে শুরু করার কথা ছিল।
এদিকে শহরের বড়হাট এলাকায় সন্দেহ জনক জঙ্গি আস্তনা নির্মানাধিন তিন তলা ভবন পুলিশ ঘেরাও করে রেখেছে। সকালে বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শুনা গেছে। এই এলাকা দিয়ে কাউকে যাতায়ত করতে দেয়া হচ্ছেনা। এদুটি আস্থানায় কখন অভিযান শুরু হবে আইন শৃংখলা বাহিনী নিশ্চিত করে বলতে পরছেনা।
মৌলভীবাজার শহরের বড়হাট এলাকায় ও সদর উপজেলার ফতেপুর এলাকায় ঘেরাও করে রাখা দুটি বাড়ীর মালিক লন্ডনপ্রবাসী সাইফুর রহমান।



মন্তব্য করুন